বাংলাদেশের ইতিহাস গড়ে শেষ আট

২৭৬ রানের
লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডকে
ভালো শুরু এনে দিল মঈন আলী-ইয়ান
বেলের উদ্বোধনী জুটি। এ
জুটিতে আসে ৪৮ রান। মঈন
রানআউটের খাঁড়ায় ফিরলেন। এর
পরে অ্যালেক্স
হেলসকে নিয়ে ঘুরে দাঁড়ানোর
চেষ্টা করেছিলেন ইয়ান বেল।
দুজনের দ্বিতীয় উইকেট
জুটিতে আসে ৫৪ রান। ঠিক তখনই
মাশরাফির আঘাত। ২৭ রান
করা হেলসকে উইকেটের
পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন
‘ম্যাশ’।
তবে এ সময়ে ইংল্যান্ডের আসল
সর্বনাশ করেন রুবেল। ইনিংসের ২৭ তম
ওভারে প্রথমে ফিরিয়েছেন ৬৩ রান
করা ইয়ান বেলকে। তিন বল পরই
রানের খাতা খোলার আগেই
ফিরিয়েছেন অধিনায়ক এউইন
মরগানকেও। এরপর প্রতিরোধ গড়বেন
কী, মাত্র ১ রান করে তাসকিনের
শিকার হন জেমস টেলর। ১ উইকেটে ৯৭
থেকে ইংল্যান্ড হুট করে ৫
উইকেটে ১৩২! এরপর কিছুক্ষণ
ভোগাতে চাইলেন শ্রীলঙ্কার
বিপক্ষে সেঞ্চুরিয়ান জো রুট। জস
বাটলারকে নিয়ে ষষ্ঠ
উইকেটে গড়লেন ৩১ রানের জুটি।
রুটের শেকড় উপড়ে ফেললেন
মাশরাফি। বাংলাদেশ
অধিনায়কের বলে মুশফিকের
ক্যাচে পরিণত হওয়ার আগে রুটের
সংগ্রহ ২৯ রান। রুট ফিরলেও
বাংলাদেশ আর জয়ের
মাঝে ‘দেয়াল’ হয়ে দাঁড়ালেন
বাটলার।
এভাবেই
ক্ষণে ক্ষণে রং বদলেছে ম্যাচ। যখনই
মুঠো গলে বের হয়ে যাচ্ছিল ম্যাচ,
তখন
বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে
কেউ।
শেষ ৬০ বলে দরকার ছিল ৯৫ রান।
ওভার প্রতি ৯.৫০
করে তুলতে হতো ইংল্যান্ডকে,
হাতে ৪ উইকেট। ক্রমেই
দূরে সরে যাওয়া জয়টাকে কাছে টে
চেষ্টা করলেন বাটলার ও ক্রিস ওকস।
দুজন সপ্তম উইকেট জুটিতে গড়লেন ৭৫
রান। বাংলাদেশের
বিপক্ষে ইংল্যান্ডের সপ্তম
উইকেটে এটিই সর্বোচ্চ রান। বাটলার
তুলে নিলেন ক্যারিয়ারের সপ্তম
ফিফটি। তাসকিনের বলে মুশফিকের
হাতে ক্যাচ দেওয়ার আগে করলেন ৫২
বলে ৬৫ রান।
তবে বাংলাদেশকে চোখ
রাঙানি দিচ্ছিলেন ওকস। অপর
প্রান্তের সতীর্থদের অসহায়
আত্মসমর্পণের
মাঝে তিনি অপরাজিত ছিলেন ৪২
রানে। তাসকিনের করা ৪৮ তম
ওভারে ওকসের সহজ ক্যাচ যখন
ফেললেন তামিম, মনে হচ্ছিল
ম্যাচটাও যেন ফেলে দিলেন। কিন্তু
পরের ওভারেই রুবেলের সেই নায়ক
হয়ে ফেরা। শেষ ২২
রানে ইংলিশদের পড়ল অবশিষ্ট ৪
উইকেট।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪
উইকেট নিয়েছেন রুবেল।
দুটি করে উইকেট নিয়েছেন
মাশরাফি ও তাসকিন। কেবল ব্যাট
হাতেই নয়; গ্লাভস হাতেও দুর্দান্ত
ছিলেন মুশফিক। উইকেটের
পেছনে একাই ক্যাচ নিয়েছেন ৪ টি।
Created at 2015-03-09 06:22
Back to posts
UNDER MAINTENANCE
i am so happy like it Bangladesh cricket.
সাবাস বাংলাদেশ।
অনেক শুভকামনা রইল।
আজ শুধু একটা কথাই
বলতে চাই- সাব্বাস
বাংলাদেশ। 24news.mobie কেউ #ধন্যবাদ।
বাংলাদেশের অনেক
অর্জনের
মুকুটে আরেকটি পালক
যোগ হলো, অভিনন্দন
বাংলার বাঘদের!!!